melandahnews24.com

Wednesday, May 7, 2025

জামালপুর আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টে তৃতীয় ব্যাচ চ্যাম্পিয়ন

 জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি)তে অনুষ্ঠিতব্য ব্যবস্থাপনা বিভাগের আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দ্বিতীয় ব্যাচ।


জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় ব্যাচ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয় তৃতীয় ব্যাচ।


জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় ব্যাচ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয় তৃতীয় ব্যাচ

ব্যবস্থাপনা বিভাগের মোট পাঁচটি ব্যাচ—দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ ব্যাচ—এই প্রতিযোগিতায় অংশ নেয়। উত্তেজনাপূর্ণ এই খেলায় ফাইনালে জায়গা করে নেয় দ্বিতীয় ও তৃতীয় ব্যাচ।


ফাইনাল ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দ্বিতীয় ব্যাচ ফলে প্রথমে ব্যাটিংয়ে নামে তৃতীয় ব্যাচ। ১২ অভারে তারা ৯৮ রান সংগ্রহ করে দ্বিতীয় ব্যাচকে ৯৯ রানের লক্ষ্য দেয়। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ব্যাচ দারুণ খেলোয়াড়িত্ব প্রদর্শন করে। এক ওভার হাতে রেখেই তারা ১০১ রান করে জয় নিশ্চিত করে। ফলে ফাইনাল ম্যাচে তারা তৃতীয় ব্যাচকে হারিয়ে শিরোপা  জিতে নেয়। 


খেলা শেষে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, ক্রীড়া ও শরীরচর্চা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক এবং ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক আতিকুর রহমান এবং সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. এনামুল হক।

পুরো ম্যাচজুড়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসাহ টুর্নামেন্টকে আরও উপভোগ্য করে তোলে।#




No comments:

Post a Comment

ভারতের হামলায় কতটা ক্ষয়ক্ষতি পাকিস্তানের

  ভারতের হামলায় কতটা ক্ষয়ক্ষতি প কিস্তানের   পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদে হামলার পর বিলাল মসজিদের সামনে নিরাপত্তা বাহিনীর সদ...